Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE

Pages

{fbt_classic_header}

Header Ad

Breaking News:

latest

Ads Place

একজন সহীহুল আক্বীদা অর্থাৎ আহলে হাদীস বাদশাহর চমৎকার ঘটনা।

 █ একজন সহীহুল আক্বীদা অর্থাৎ আহলে হাদীস বাদশাহর চমৎকার ঘটনা। ✎ শায়খ যুবাইর আলী যাঈ (রহঃ) আমীরুল মু’মিনীন খলিফা আবূ ইউসূফ ইয়াকূব বিন ইউসূফ ব...

 █ একজন সহীহুল আক্বীদা অর্থাৎ আহলে হাদীস বাদশাহর চমৎকার ঘটনা।

✎ শায়খ যুবাইর আলী যাঈ (রহঃ)


আমীরুল মু’মিনীন খলিফা আবূ ইউসূফ ইয়াকূব বিন ইউসূফ বিন আব্দুল মু’মিন বিন আলী আল-ক্বাইসী আল-কূমী আল-মুরাকিশী আয-যাহরী আল-মাগরিবী (রহঃ) (মৃঃ ৫৯৫ হিঃ)

নিজের সালতানাতের মধ্যে শরিয়াতের আহকাম চালু করেছিলেন। জিহাদের ঝান্ডা উঁচু করেছিলেন। ন্যায় এবং ইনসাফের সাথে হুদুদ এর কার্যাবলি প্রচলন করেছিলেন এবং ন্যায়ের মানদন্ড কায়েম করেছিলেন।

তার সম্পর্কে ঐতিহাসিক ইবনে খল্লিকান লিখেনঃ

وكان ملكاً جواداً عادلاً متمسكاً بالشرع المطهر، يأمر بالمعروف وينهى عن المنكر كما ينبغي من غير محاباة ويصلي بالناس الصلوات الخمس، ويلبس الصوف (2) ، ويقف للمرأة وللضعيف ويأخذ لهم بالحق. وأوصى أن يدفن على قارعة الطريق ليترحم عليه من يمر به

“তিনি দানশীল বাদশাহ ছিলেন। পবিত্র শরিয়তের উপর আমল করতেন, কোনরূপ ভীতি সংকোচ এবং পক্ষপাতিত্ব ছাড়াই। ভাল কাজের হুকুম দিতেন এব মন্দ কাজ থেকে নিষেধ করতেন। যেমনটি উপযুক্ত। তিনি মানুষদেরকে পাঁচ ওয়াক্ত ছালাত পড়াতেন। তিনি পশমের তৈরী পোষাক পরিধান করতেন। মহিলা হোক অথবা দুস্থ মানুষ, তাদেরকে তিনি রাস্তা থেকে থেমে গিয়ে তাদের হক্ব আদায় করতেন। তিনি এই অসিয়ত করে গিয়েছিলেন যে, আমাকে যেন রাস্তার মধ্যে অর্থাৎ পাশে দাফন করা হয়,যেন রাস্তা দিয়ে অতিক্রমকারীগণ আমার উপর রহমতের জন্য দুআ করে।” (ওয়াফায়াতুল আইয়ান ৭/১০)

এই মুজাহিদ এবং ছহীহুল আক্বীদার খলীফা সম্পর্কে ইবনে খল্লিকান আরো লেখেন:

وأمر برفض فروع الفقه، وأن العلماء لا يفتون إلا بالكتاب العزيز والسنة النبوية، ولا يقلدون أحداً من الأئمة المجتهدين المتقدمين، بل تكون أحكامهم بما يؤدي إليه اجتهادهم من استنباطهم القضايا من الكتاب والحديث والإجماع والقياس

“আর তিনি ফুরুআতে ফিক্বহ (মালেকি ফিক্বহের কিতাবসমূহ) পরিত্যাগ করার হুকুম দেন। আর বলেনঃ উলামায়ে কেরাম কেবল কুরআন ও সুন্নাতে নববী দ্বারাই ফতোয়া দিবে এবং মুজতাহিদীন মুতাকাদ্দিমীন এর কোন তাক্বলীদ করবে না। বরং নিজের ইজতিহাদ ইস্তিমবাত দ্বারা কুরআন, হাদীস, ইজমা এবং কিয়াস দ্বারা ফয়সালা করবে।” (তারীখে ইবনে খল্লিকান : ওয়াফায়াতুল আইয়ান ৭/১১)

অর্থাৎ এটিই আহলে হাদীস (আহলে সুন্নাহতের) মানহাজ, মাসলাক এবং দাওয়াত। ওয়াল-হামদুলিল্লাহ।

আহলে হাদীছদের উপর মিথ্যা আরোপকারী ও অপবাদকারীরা যারা কিনা বলে থাকে আহলে হাদীসরা ইংরেজদের যুগে তৈরী। তারা একটু চোখ খুলে ষষ্টশত হিজরীর তাক্বলীদ বর্জনকারী খলীফার অবস্থান দেখে নিন। যাতে বিবেক কিছুটা খুলে।

এই মুজাহিদ খলিফা সম্পর্কে হাফিয যাহাবী (রহঃ) লিখেনঃ “তিনি মুকাল্লিদদের সম্পর্কে বলেনঃ কুরআন এবং সুনানে আবী দাঊদ (হাদীছের কিতাব) এর উপর আমল করো তা নাহলে এই তরবারী উপস্থিত আছে।” (সিয়ারু আলামিন নুবালা ২১/৩১৪)

হাফিয যাহাবী আরো বলেনঃ

وعظُم صيت العُبَّاد والصالحين فِي زمانه، وكذلك أَهْل الحديث، وارتفعت مراتبهم عنده، فكان يسألهم الدعاء. وانقطع فِي أيّامه عِلم الفروع، وخاف منه الفقهاء، وأمر بأحراق كتب المذهب بعد أن يجرّد ما فيها من الحديث، فأحرق منها جملة فِي سائر بلاده، كالمدونة، وكتاب ابن يونس، ونوادر ابن أبي زيد، والتهذيب للبراذعي، والواضحة لابن حبيب.

قال محيي الدّين عَبْد الواحد بْن عليّ المَرّاكُشي فِي كتاب المعجب له: ولقد كنت بفاس، فشهدت يؤتى بالأحمال منها فتوضع ويُطلق فيها النّار.

“আর তার সময়ে ইবাদাত গুযারী এবং ছালেহীনদের মর্যাদা উচুঁ হয়। একই ভাবে আহলে হাদীছদের সম্মান তার সময়ে উচুঁ হয় এবং তাদের দ্বারা তিনি দুআ করাতেন। তার সময়ে ইলমে ফুরু শেষ হয়ে যায়। এবং (তথাকথিত তাক্বলিদী) ফুক্বাহা তাঁকে ভয় করতে থাকে। তিনি মাযহাবী কিতাব সমূহ থেকে হাদীস আলাদা করার পর কিতাব সমূহ পুড়িয়ে ফেলার হুকুম দেন। অতঃপর সমগ্র দেশে মুদাওয়ানাহ, ইবনে ইউনূস (মালেকী) এর কিতাব, নওয়াদির লি ইবনে আবী যাইদ। তাহযীবুল বারাদিঈ এবং ইবনে হাবীব এর আল-ওয়াদ্বিহাহ এর মতো কিতাব পুড়িয়ে দেওয়া হয়।

মুহীউদ্দীন আব্দুল ওয়াহীদ বিন আলী আল-মুরাকিশী তার কিতাবুল মু’জামের (পৃঃ ৩৫৪) মধ্যে বলেনঃ আমি ফাসে (একটি শহর) ছিলাম তখন দেখেছি কিতাব ভর্তি করা হচ্ছে এবং তা জালানো হচ্ছে।” (তারীখুল ইসলাম ৪২/২১৬)

হে আল্লাহ! এই মুজাহিদ খলিফা এবং আমীরুল মু’মিনীন কে জান্নাতের উচু মাক্বাম নসীব করুন। এবং আমাদের গুনাহ ক্ষমা করে দিয়ে আপনার দয়া এবং মহত্বের দ্বারা আমাদেরকে এমন সহীহুুল আক্বীদার মুজাহিদ এবং মু’মিনের সাক্ষাত লাভের অনুগ্রহ দান করুন। - আমীন। (সমাপ্ত)

মাসিক আল-হাদীস , হাযরো ৭৫/৪৫ থেকে সংগৃহীত।

Encyclopaedia Britanica তেও এই মহান বাদশাহর জীবনী রয়েছে।

তিনি বহু খ্রীষ্টান এলাকা জয় করেন। জনগনের কল্যাণে তার অসংখ্যা কাজ এখনো উপস্থিত আছে। Alfonso VIII এর দলকে পরাজিত করার পর তিনি “আল-মানসুর” উপাধি গ্রহণ করেন।

এছাড়াও গুগলে Abu yusuf yaqub bin yusuf Almansur লিখে সার্চ করে তার সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। - অনুবাদক। 


অনুবাদ: ফারহান খান সালাফী।

No comments

Ads Place