ইফতার করবেন সূর্য ডোবার সাথে-সাথে।আজানের জন্য অপেক্ষা করবেন না। ইন্টারনেটে Sunset Today লিখলেই পেয়ে যাবেন আজকের সূর্যাস্তের সময়। অথবা আজকের...
ইফতার করবেন সূর্য ডোবার সাথে-সাথে।আজানের জন্য অপেক্ষা করবেন না।
ইন্টারনেটে Sunset Today লিখলেই পেয়ে যাবেন আজকের সূর্যাস্তের সময়। অথবা আজকের সংবাদপত্রেও দেখতে পারেন সূর্যাস্তের সময়।
রাসুল (ﷺ) বলেছেন, সূর্য যখনই অস্ত যাবে, সায়েম (সিয়াম পালনকারী) তখনই ইফতার করবে।" [বুখারী ২৯৫৪, মিশকাত ১৯৮৫]
.
‘‘তিনটি কাজ নবুয়তের আদর্শের অন্তর্ভুক্ত; জলদি ইফতার করা, দেরী করে (শেষ সময়ে) সেহরী খাওয়া এবং নামাযে ডান হাতকে বাম হাতের উপর রাখা।’’ [ত্বাবারানী, মু’জাম, মাজমাউয যাওয়ায়েদ ২/১০৫, সহীহুল জামেইস সাগীর, আলবানী ৩০৩৮নং]
"তত দিন মানুষ কল্যানের মধ্যে থাকবে যত দিন মানুষ দ্রুত ইফতার করবে।" [বুখারী ১৯৫৭; মুসলিম ২৬০৮; আহমাদ ২২৮২৮]
রাসূল (ﷺ) বলেন, "দ্বীন চিরদিন বিজয়ী থাকবে, যতদিন লোকেরা ইফতার তাড়াতাড়ি করবে। কারন, ইহুদী-খ্রীস্টানরা ইফতার দেরীতে করে" [আবু দাউদ- ২৩৫৩, মিশকাত- ১৮৯৮]

No comments